ঢাকা, অসাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমসহ চারজনের বিরুদ্ধে সাব্বির হত্যার তদন্ত ধামাচাপা দিতে কথিত ঘুষ দেওয়ার মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ দশম বারের মতো পেছাল।
রোববার এ মামলায় তদন্ত প্রতিদেন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিলে ব্যর্থ হন।
এ সময় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম এস কে এম তোফায়েল হাসান তদন্ত কর্তৃপক্ষ পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দেন।
মামলাটির তদন্ত করছেন সিআইডির সহকারী পুলিশ সুপার সৈয়দ মমিন হোসেন।
তিনি বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার বিকেলে জানান, শাহ আলম এর আগে এ মামলায় হাইকোর্টে জামিন চাইলে তাকে নিু আদালতে আত
bdnews24