ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মতিঝিলের কমলাপুরে অগ্নিদগ্ধ দুই সন্তানের মৃত্যুর পর তাদের মা বিলাসীও রোববার সন্ধ্যায় মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সন্ধ্যা সাড়ে ৬টায় তার মৃত্যু হয়।
এর আগে একই হাসপাতালে তার অগ্নিদগ্ধ দুই সন্তানের মধ্যে ছেলে রায়হান (৪) বৃহস্পতিবার রাতে ও পরদিন সকালে মেয়ে রজনি আক্তার (৮) মারা যায়।
রজনি স্থানীয় আইডিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
বৃহস্পতিবার সকালে মতিঝিল থানার দক্ষিণ কমলাপুরের ১০৮ নং বাসার দোতলার ছাদ থেকে স্থানীয়রা মা ও দুই সন্তানকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় বিলাসীর স্বামী সৈয়দ রাজিব আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মতিঝিল থানার ওসি তোফাজ্জেল হোসেন।
রায়হানের মামা মো. সেলিমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালের শয্যা থেকে তার বোন বিলাসী আক্তার স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
মতিঝিল থানার ওসি তোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে বিলাসী নিজের ও তার সন্তানদের ওপর কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
তবে বিলাসী আক্তারের ভাই বেসরকারী ব্যাংকের কর্মকর্তা মো. সেলিমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বোন আত্মহত্যা করতে পারে না।
তিনি অভিযোগ করেন, বিলাসীর স্বামী সৈয়দ রাজিব আলী পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।
সেলিমুজ্জামান জানান, রাজিব গত ১৮ জুলাই আফরিন নামে এক মহিলাকে বিয়ে করে। তাকে বাসায় ওঠানোর জন্য বেশ কিছুদিন ধরেই এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া চলছিলো।
বিলাসী তাতে রজি না হওয়ায় রাজিব প্রায়ই তাকে অত্যাচার করতো। আফরিনকে তালাক দেওয়ার শর্তে রাজিব বিলাসীর কাছে কিছুদিন আগে ১০ লাখ টাকা চেয়েছিল বলেও দাবি করেন সেলিমুজ্জামান।
তিনি বলেন, সকাল সাড়ে এগারোটার দিকে বিলাসী তাকে ফোনে জানায়, রাজিব জোর করে তাকে একটি স্ট্যাাম্পে স্বাক্ষর করার জন্য মারধর করছে।
দুপুরে বিলাসীর বাসার সামনে এসে তিনি এ ঘটনা জানতে পারেন।
বাসার ঠিক উল্টো দিকের চার তলা বাসার প্রত্যক্ষদর্শী গৃহবধু জোৎ
bdnews24