২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ৯ পোশাকশ্রমিকের একদিন রিমান্ড

হামলা, ভাংচুর ও লুটপাটের মামলায় নারায়ণগঞ্জে নয় পোশাকশ্রমিককে একদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 01:36 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হামলা, ভাংচুর ও লুটপাটের মামলায় নারায়ণগঞ্জে নয় পোশাকশ্রমিককে একদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি দিয়েছে আদালত। রোববার নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে আসামিদের হাজির করে পাঁচদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে হাকিম আশরাফুজ্জামান জিলানী একদিনের অনুমতি দেন। গত ২ অগাস্ট নায়ারণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, পোশাক কারখানায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ৪৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত চার হাজার শ্রমিকের বিরুদ্ধে পুলিশ মামলা করে। সরকার ঘোষিত ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান এবং পাঁচ হাজার টাকা ন্যূনতম মজুরি ও তার ১ অগাস্ট থেকে কার্যকরের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছিলো। এ মামলায় পুলিশ দুই দফায় ১৬ জন পোশাকশ্রমিককে গ্রেপ্তার করে। এদের মধ্যে তৌহিদুল ইসলাম, সাইদুল ইসলাম, আনিসুর রহমান, শহীদুল ইসলাম, মিহাজুল ইসলাম, জাহাঙ্গীর আলী, জামান, রাজন ও সুমন মিয়াকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৪ ঘ.