২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ছেড়ে গেছেন প্রণব মুখার্জি

সংক্ষিপ্ত এক সফর শেষে ঢাকা ছেড়ে গেছেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2010, 03:42 PM

Updated : 25 Aug 2022, 05:43 PM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সংক্ষিপ্ত এক সফর শেষে ঢাকা ছেড়ে গেছেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, রাত ৯ টা ২৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এর আগে শনিবার বেলা ৩ টা ৩৮ মিনিটে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ভারতের অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী মুহিত তাকে বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালে স্বাগত জানান। বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভারতের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক টিসিএ রঙ্গনাথন এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এম মোশাররফ হোসেন একশো কোটি ডলারের ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও প্রণব মুখার্জি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে প্রণব মুখার্জি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এ ছাড়া তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থমন্ত্রী মুহিত এবং পররাষ্ট্র মন্ত্রী দীপু মনির সঙ্গেও বৈঠক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/২১৪০ঘ.