ঢাকা, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আগামী ১ সেপ্টেম্বর দেশব্যাপী জন্মাষ্টমী উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে পূজা উদযাপন পরিষদ।
শনিবার ঢাকেশ্বেরী জাতীয় মন্দিরে সংগঠনের এক সভায় নির্ঘন্ট অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সঙ্গে সংগঠনটি ওই দিন সরকারি ছুটি ঘোষণার দাবিও জানিয়েছে।
শনিবার পূজা উদযাপন পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর সভাপতিত্বে সভায় রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিনিধি স্বামী স্থিআত্মানন্দ মহারাজ, ঢাকেশ্বরী মন্দিরের সেবায়েত প্রদীপ কুমার চক্রবর্তী, জাতীয় হিন্দু সমাজ সংস্কার কমিটির সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস, মাধব্য গৌরির মঠের সাধারণ সম্পাদক উৎপল রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও সংস্কৃত বিভাগের প্রধান নিরঞ্জন অধিকারী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র ঘোষ, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি বীরেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/১৯৪৬ঘ.
bdnews24