ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
বাংলাদেশ থেকে ত্রিপুরা অভিমুখী পণ্য বোঝাই শতাধিক ট্রাক বন্দরে আটকা পড়েছে।
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় ট্রাক চাপায় এক শ্রমিকের মৃত্যুতে দিনব্যাপী শোক কর্মসূচির অংশ হিসাবে শ্রমিকরা বন্দরের কার্যক্রম বন্ধ রাখে।
আখাউড়া স্থলবন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল জানান, গত কয়েকদিন আগে আগরতলার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে ট্রাক চাপায় চন্দন নামে এক শ্রমিকের মৃত্যু হয়।
ত্রিপুরা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবুল বিশ্বাসের বরাত দিয়ে মনির হোসেন জানান, শ্রমিকের মৃত্যুতে তাঁরা শোক কর্মসূচি হিসেবে কাজ বন্ধ রেখেছেন।
আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এসএএ/১৬৩২ঘ.
bdnews24