২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে বাস-অটোরিক্সা সংঘর্ষে ৩ জনের মৃত্যু

রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2010, 08:39 AM

Updated : 26 Apr 2022, 01:18 AM

রাঙামাটি, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে কাউখালী উপজেলার বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবুল কালাম (৩৮), আরিফা বেগম (৩৫) এবং নাসিমা বেগম (২৫)। তারা সবাই কাউখালী উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। গুরুতর আহত অটোরিক্সা চালক হারুন (৪০) ও যাত্রী মুরাদকে (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাউখালী থানার ওসি শ্যামল কান্তি বড়