ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে গত শুক্রবারের সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো ৯ পোশাক শ্রমিককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার রাতে মহাখালী, গুলশান ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গেপ্তার করা হয়। টেলিভিশনের ভিডিও ফুটেজ ও পত্রিকায় প্রকাশিত ছবি থেকে তাদের চিহ্নিত করা হয় বলে র্যাব জানায়।
শুক্রবার র্যাব-১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গেপ্তার ৯ শ্রমিক হলেন- মো. তাহের হোসেন (২২), মো. রিপন হোসেন (২০), মো. রুবেল মিয়া (২০), মো. তপন মিয়া (২০), মো. ইদ্রিস আলী (২২), মো. সাগর হোসেন (২৪), মো. বাচ্চু মিয়া (২১), মো. রাসেল মিয়া (১৯) ও মো. আকবর হোসেন (২০)।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল রাশিদুল আলম।
স
bdnews24