২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বাঘের আক্রমণে মৌআলের মৃত্যু

খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনের চরদুয়ানী খাল এলাকায় শুক্রবার দুপুরে বাঘের আক্রমণে মোজাফফর তরফদার (২৯) নামে এক মৌআল (মধু আহরণকারী) মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2010, 11:27 AM

Updated : 25 Aug 2022, 05:40 PM

খুলনা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনের চরদুয়ানী খাল এলাকায় শুক্রবার দুপুরে বাঘের আক্রমণে মোজাফফর তরফদার (২৯) নামে এক মৌআল (মধু আহরণকারী) মারা গেছে। মোজাফ্ফর দাকোপ উপজেলার কালাবগী গ্রামের জহুর আলী তরফদারের ছেলে। দাকোপ থানার ওসি আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোর ৫টার দিকে মোজাফ্ফর ৬/৭ জন মৌআলসহ সুন্দরবনে মধু আহরণ করতে যায়। মধু আহরণ শেষে দুপুর ২ টার দিকে চরদুয়ানী খাল এলাকায় একটি বাঘ তাদের আক্রমণ করে। এসময় অন্যরা পালিয়ে গেলেও মোজাফ্ফর পালাতে পারেনি। সে সময় বাঘ তার শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন করে ফেলে। পরে কালাবগী ফরেস্ট স্টেশনের বন রক্ষীরা তার লাশ উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৭২২ ঘ.