২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও এক সদস্যের সমর্থকদের মধ্যে শুক্রবার সকালে ব্যাপক সংঘর্ষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2010, 09:12 AM

Updated : 25 Aug 2022, 05:41 PM

ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও এক সদস্যের সমর্থকদের মধ্যে শুক্রবার সকালে ব্যাপক সংঘর্ষ হয়। এতে আহত হয়েছে অর্ধশতাধিক। এর মধ্যে ১১ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুগঞ্জ থানার ওসি আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তালশহর ইউপি চেয়ারম্যান মো. আবু সামা ও সদস্য আব্দুস সহিদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিলো। শুক্রবার সকাল ১০টার দিকে উভয়পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে সকাল ১১টার দিকে দেশীয় ও আগ্নেয়াস্ত্র