২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি বিরোধে যশোরে যুবক খুন

জমি নিয়ে বিরোধের জের ধরে যশোর সদর উপজেলায় এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 04:59 AM

Updated : 25 Aug 2022, 05:35 PM

যশোর, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জের ধরে যশোর সদর উপজেলায় এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার মানিকদিহি গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মশিয়ার রহমান (২৫)। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গুরুতর আহত মশিয়ারের বাবা মকসেদ এবং ভাই বারেক হাসপাতালে চিকিৎসাধীন। কোতয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মানিকদিহি গ্রামের মকসেদ মণ্ডলের সঙ্গে প্রতিবেশী আছিরউদ্দিনের জমি নিয়ে বিরোধ চলছিলো। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় আছিরউদ্দিন সহযোগীদের নিয়ে মকসেদের বাড়িতে হামলা চালায়। তিনি বলেন, "এ সময় তাদের রামদার আঘাতে ঘটনাস্থলে মশিয়ার মারা যান। গুরুতর আহত হন মকসেদ ও বারেক।" পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম আরো জানান, আহতদের প্রথমে যশোর আড়াইশ' বেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় মকসেদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এজে/১০৫৭ ঘ. নফহবংি: মঃ