২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সিএনজি অটোরিকশা চালক খুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মঙ্গলবার সকালে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 08:01 AM

Updated : 25 Aug 2022, 05:30 PM

সিরাজগঞ্জ, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মঙ্গলবার সকালে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শহীদ আলম (৩৫)। বাড়ি বালশাবাড়ি গ্রামে। উল্লাপাড়া থানার ওসি মো. তাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে বড়হর গ্রামের একটি ইট ভাটার পাশ থেকে শহীদের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, সোমবার রাতে কোনো এক সময় শহীদকে খুন করে তার গাড়ী নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান ওসি তাজুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমইউএস/কেএমএস/১৩৫২ ঘ.