২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেঙ্গে দেওয়া হলো রমনা রেস্তোরাঁর অবৈধ অংশ

রাজধানীর রমনা উদ্যানে ঐতিহ্যবাহী রমনা রেস্তোরাঁর অবৈধভাবে নির্মিত অংশ ভেঙ্গে দিয়েছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 06:44 AM

Updated : 25 Aug 2022, 05:31 PM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রমনা উদ্যানে ঐতিহ্যবাহী রমনা রেস্তোরাঁর অবৈধভাবে নির্মিত অংশ ভেঙ্গে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার সকাল ১০ টার দিকে এটি ভাঙ্গার কাজ শুরু হয়। ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে গণপূর্ত বিভাগ বুলডোজারের সাহায্যে ভবনটির বর্ধিত অংশ ভাঙ্গা শুরু করে। গৃহায়ন ও গণপূর্ত বিভাগের ম্যাজিস্ট্রেট মো. আক্রামুজ্জামান ঘটনাস্থলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোস্তোরাঁ ভবনের বর্ধিত অংশ নিজ উদ্যোগে ভেঙ্গে ফেলার জন্য রেস্তোরাঁ কর্তৃপক্ষকে এর আগে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। তিনি বলেন, "মঙ্গলবার ভাঙ্গার কাজ শুরু করার আগে জিনিষপত্র সরিয়ে নেওয়ার জন্য রেস্তোরাঁ কর্তৃপক্ষকে আধাঘণ্টা সময় দেওয়া হয়েছিলো।" ভবনটির বর্ধিত অংশ ভাঙ্গা শুরু হলে উৎসুক জনতা সেখানে ভীড় জমায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১২৩৫ ঘ.