২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গেণ্ডারিয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর গেণ্ডারিয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 05:08 PM

Updated : 25 Aug 2022, 05:22 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গেণ্ডারিয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম মোহাম্মদ সেলিম (২৮)। সোমবার বিকাল পৌনে ৫টার দিকে গেণ্ডারিয়া গ্লাস ফ্যাক্টরির সামনে ৩/৪ জন ছিনতাইকারী ছুরিকাঘাত করে সেলিমের কাছ থেকে কয়েক হাজার টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শী হাসান গাজী। পরে তিনি গুরুতর আহত সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেলিমের বুকে, কোমড়ে ও হাতে জকম হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। গেণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক মনসুর আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের টিম পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২৩০০ ঘ.