২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের গ্রামে ডাকাতি

জেলার আড়াইহাজার উপজেলার দাসিরদিয়া গ্রামে বৃহস্পতিবার রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 04:11 PM

Updated : 25 Aug 2022, 05:11 PM

নারায়ণগঞ্জ, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- জেলার আড়াইহাজার উপজেলার দাসিরদিয়া গ্রামে বৃহস্পতিবার রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। তারা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত দেড়টার দিকে দুবাই প্রবাসী মোজ্জাম্মেলের ঘরের দরজা ভেঙে ডাকাতরা ভেতরে ঢোকে। বাড়ির লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৩২ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার, একটি রঙ্গীন টেলিভিশনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদের গ্রেপ্তার ও ডাকাতির মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৪ ঘ.