২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ভাংচুর, আগুন

ঘোষিত মজুরি কাঠামোর প্রতিবাদে এবং ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে রাজধানীর মহাখালীতে বিক্ষোভ করছে হাজার হাজার পোশাক শ্রমিক। ইতিমধ্যে তারা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। একটিতে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সায়েদুল ইসলাম তালাত জানাচ্ছেন বিস্তারিত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 06:48 AM

Updated : 25 Aug 2022, 05:14 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষিত মজুরি কাঠামোর প্রতিবাদে এবং ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে রাজধানীর মহাখালীতে বিক্ষোভ করছে হাজার হাজার পোশাক শ্রমিক। ইতিমধ্যে তারা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। একটিতে আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশ জানিয়েছে, তেজগাঁও শিল্পাঞ্চলে চার শতাধিক তৈরি পোশাকের কারখানা আছে। কারখানাগুলোর প্রায় সব শ্রমিকই এখন রাস্তায় নেমে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে। গুলশান জোনের পুলিশের সহকারী কমিশনার নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টা থেকে তাদের এ বিক্ষোভ চলছে। তেজগাঁও শিল্পাঞ্চল থেকে মহাখালী এবং গুলশান স্যুটিং কমপ্লেক্স পর্যন্ত এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিক্ষোভ করছে শ্রমিকরা। শ্রমিকরা ইতিমধ্যেই মহাখালী থেকে সাত রাস্তা পর্যন্ত সড়কে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে জানিয়ে তিনি বলেন, "আমরা এখনো কোনো অ্যাকশানে যাইনি। তাদের বোঝানোর চেষ্টা চলছে।" তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সতর্ক অবস্থায় আছি। বিক্ষুব্ধ শ্রমিকরা ইতিমধ্যে গুলশান লিংক রোডে একটি গাড়িতে আগুন দিয়েছে।" অব্যাহত আন্দোলনের প্রেক্ষাপটে গত সোমবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণ করে নিুতম মজুরি বোর্ড। এরপর বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা করেন। এতে শ্রমিকদের তিন হাজার টাকা ন্যূনতম মজুরি ধরা হয়েছে। শিক্ষনবিশ শ্রমিকরা পাবেন আড়াই হাজার টাকা। মজুরি কাঠামো ঘোষণা করে শ্রমমন্ত্রী জানান, আইনি প্রক্রিয়া শেষে আগামী ১ নভেম্বর থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হবে। সংবাদ সম্মেলনে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ'র সভাপতি উপস্থিত ছিলেন। তারা ১ নভেম্বর থেকে নতুন এ মজুরি কাঠামো বাস্তবায়নের প্রতিশ্র"তি দেন। শ্রমিক প্রতিনিধিরাও ঘোষিত এ মজুরি কাঠামো মেনে নেওয়ার ঘোষণা দেন। তবে ঘোষণার পর নতুন মজুরি কাঠামো প্রত্যাখান করে তিনটি শ্রমিক সংগঠন কাঠামো পুনর্বিবেচনার দাবি জানায়। সংগঠন তিনটি হচ্ছে