২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালাতে গিয়ে মহিলা কারাবন্দি আহত

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এক মহিলা কারাবন্দি পালাতে গিয়ে আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 06:07 PM

Updated : 25 Aug 2022, 05:07 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এক মহিলা কারাবন্দি পালাতে গিয়ে আহত হয়েছে। তার নাম রুবেনা (২০)। সে গুলশান থানায় দায়ের করা একটি চুরির মামলার আসামী। গত ২৫ জুলাই থেকে সে কারাগারে আছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই কারাবন্দি কারাগারের মহিলা ওয়ার্ড সংলগ্ন দেয়াল টপকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পড়ে গিয়ে সে সামান্য আহত হয়। রুবেনা এখন কারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেনডেন্ট তৌহিদুল ইসলাম জানান, মহিলা ওয়ার্ডের পাশে একটি দেয়াল মেরামতের কাজ চলছিল। এ সুযোগে কারাবন্দি রুবেনা পালানোর ব্যর্থ চেষ্টা করে। রুমানা একটি চুরির মামলার আসামী বলে জানান তৌহিদুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/০০০২ ঘ.