২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএফআইসি ব্যাংকের নতুন চেয়ারম্যান সালমান

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আইএফআইসি ব্যাংক-এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বেক্সিমকো গ্র"পের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 03:39 PM

Updated : 25 Aug 2022, 05:00 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আইএফআইসি ব্যাংক-এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বেক্সিমকো গ্র"পের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। সোমবার ব্যাংকের এক জরুরি বোর্ড সভায় সর্বসম্মতভাবে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, সালমান এফ রহমান আইএফআইসি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। এর আগে বিদায়ী চেয়ারম্যান মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে বারিধারার বসুন্ধরা কনভেনশন সেন্টারে ব্যাংকের ৩৩ তম বার্ষিক সাধারণ সভায় সালমান এফ রহমানকে পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়। সালমান এফ রহমান শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্র"পের ভাইস চেয়ারম্যান। তিনি ওষুধ শিল্প সমিতির সভাপতি, এন্টারপ্রাইজ ইন্সটিটিউট-এর গভর্নিং বডির চেয়ারম্যান এবং এসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ এর সভাপতি ছাড়াও আবাহনী লিমিটেডের চেয়ারম্যান। সালমান দৈনিক ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক মণ্ডলীর চেয়ারম্যানও। বিশেষ সাধারণ সভায় আইএফআইসি ব্যাংকের শেয়ারহোল্ডাররা ব্যাংকের ২০০৯ সালে সমাপ্ত বছরের আয় ব্যয়ের হিসাব ও স্থিতিপত্র এবং লভ্যাংশ হিসেবে ২৫ (পঁচিশ) শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করে। বার্ষিক সাধারণ সভায় শেয়ার মালিকরা ব্যাংকের সরকার মনোনীত চার জন পরিচালক মাহমুদ উল হক ভূঁইয়া, মোহাম্মদ আলী খান, সৈয়দ মনজুরুল ইসলাম এবং আরা