২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

বৈরী আবহাওয়ার কারণে পটুয়াখালীর অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ ও ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 09:53 AM

Updated : 25 Aug 2022, 04:58 PM

পটুয়াখালী, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈরী আবহাওয়ার কারণে পটুয়াখালীর অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ ও ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে পটুয়াখালী নৌ বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। পটুয়াখালী নৌ বন্দরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ (৬৫ ফুটের নীচে) ও ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরবর্তী আদশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।" স্থানীয় আবহাওয়া অফিস পর্যবেক্ষক মো. রাহাত হোসেন জানান, গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তিনি জানান, সমুদ্র সৈকত কুয়াকাটা সংলগ্ন সমুদ্র উপকূল উত্তাল হয়ে আছে। সাগর তীরে তিন-চার ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ছে। থেমে থেমে দমকা হাওয়া বইছে। শতশত মাছধরা ট্রলার মহিপুর, আলীপুর, মৌডুবী, চরকাজল, চরমোন্তাজসহ বিভিন্ন মোহনায় নোঙ্গর করে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৫৫০ ঘ.