২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনা সেতুতে ট্রাক বিকল, যানজট

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা সেতুতে ট্রাক বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 12:49 PM

Updated : 25 Aug 2022, 04:29 PM

মুন্সীগঞ্জ, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা সেতুতে ট্রাক বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সেতুর ওপর ট্রাকটি বিকল হয়ে যাওয়ার পর শুক্রবার দুপুর পর্যন্ত যানজট লেগেই ছিলো। মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জের সোনাগাঁও থেকে গজারিয়ার বাউশিয়া পর্যন্ত মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। বিকল ট্রাকটি শুক্রবার দুপুর ১২টার দিকে সরিয়ে নেওয়া হয়েছে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। তবে দীর্ঘ এ যানজটের কবলে পড়ে হাজার হাজার যাত্রী দুর্ভোগের শিকার হন বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৪ ঘ.