২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পাউবোর প্রতিনিধি দল

ধসের কারণ অনুসন্ধানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাত সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ (হার্ড পয়েন্ট) পরিদর্শন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 06:02 PM

Updated : 25 Aug 2022, 04:24 PM

সিরাজগঞ্জ, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ধসের কারণ অনুসন্ধানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাত সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ (হার্ড পয়েন্ট) পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দুপুরে পাউবো'র সাবেক মহাপরিচালক মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি শহরের কাজীরহাট এলাকার নৌকা ঘাটের পাশে ভাঙ্গনকবলিত বাঁধ পরিদর্শন করেন। গত সোমবার সন্ধ্যায় যমুনা নদীর প্রবল ঘূর্ণাবর্তের কারণে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের কাজিপুর নৌকাঘাট এলাকায় বাঁধের প্রায় একশ' মিটার অংশ ধসে যায়। বাঁধের ঢালের নিচ থেকে বালি সরে গিয়ে বিশাল গভীরতা সৃষ্টি হওয়ায় ধসের ঘটনা ঘটে বলে পাউবো কর্মকর্তারা জানিয়েছেন। বাঁধ পরিদর্শনকালে পাউবো'র সাবেক মহাপরিচালক মোখলেছুর রহমান সাংবাদিকদের বলেন, "যমুনা নদী একটি ভৌতিক নদী। এর গতিবিধি আগে থেকে অনুমান করা কঠিন। তাই এ নদীকে শাসন না করে বরং এটাকে কিভাবে পোষ মানানো যায়, সে বিষয়েই চিন্তাভাবনা করা উচিত।" প্রতিনিধি দলে আরো ছিলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ প্রকৌশল বিভাগের ডিন ড. এম মনোয়ার হোসেন, পাউবো'র অতিরিক্ত মহাপরিচালক মকবুল হোসেন, ইনল্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (আইডব্লি