২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাটিরাঙ্গায় ছাত্রলীগের সংঘর্ষ, আটক ৯

আধিপত্য বিস্তার নিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ডিগ্রি কলেজে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 10:59 AM

Updated : 25 Aug 2022, 04:14 PM

খাগড়াছড়ি, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আধিপত্য বিস্তার নিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ডিগ্রি কলেজে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষ হয়েছে। সোমবার সকালের এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সকালের ঘটনার জের ধরে দুপুরে সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুরের চেষ্টাকালে পুলিশ সরকার সমর্থক সংগঠনটির নয় কর্মীকে আটক করেছে। মাটিরাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, দুপুর ১টার দিকে মাটিরাঙ্গা ঠিকাদার কল্যাণ সমিতির কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুরের চেষ্টা করে ছাত্রলীগের কর্মীরা। এ সময় মো. আলাউদ্দীন, সোহাগ, বসু চাকমা, ঊষা মারমা, মো. জসিম, বাবু, মো. শাহীন, মো. ফারুক ও মো. ফয়সালকে পুলিশ আটক করে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি জানান। মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. শামছুল হক কোন্দলের জেরে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃতরা ছাত্রলীগ কর্মী নয় বলে তিনি দাবি করেন। মাটিরাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. দেলোয়ার হোসেন বলেন, কলেজের কোন্দলকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় বাজারে এসে সংঘর্ষের ঘটনায় এলাকার আতংক ছড়িয়ে পড়েছিল। খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি মংশিপ্র" চৌধুরী অপু বলেন, নিজেদের মধ্যে সাংগঠনিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৩ ঘ.