ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমার দেশ এর প্রকাশনা (ডিক্লারেশন) বাতিলে সরকারি সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের স্থগিতাদেশ চেয়ে করা আবেদন খারিজ করে রোববার প্রধান বিচারপতি মোহম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেয়।
এর ফলে পত্রিকাটি প্রকাশে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আমার দেশের আইনজীবীরা। তবে প্রকাশক না থাকায় পত্রিকাটি প্রকাশ সঙ্গত হবে না বলে জানিয়েছে সরকার পক্ষ।
আদেশের পর আমার দেশের কৌঁসুলি ব্যারিস্টার রফিক উল হক, টি এইচ খান, মওদুদ আহমদ, আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম মিয়া সাংবাদিকদের জানান, আপিল বিভাগের এ রায়ের ফলে আমার দেশ প্রকাশে আর বাধা নেই। এ রায়ের মধ্যে সার্বিকভাবে সংবাদপত্রের স্বাধীনতার বিষয় রয়েছে।
সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল এম কে রহমান।
আদেশের পর সাংবাদিকদের তিনি বলেন, "আমার দেশ পুনঃপ্রকাশের বিষয়ে আপিল বিভাগ কোনো নির্দেশনা দেয়নি। তাছাড়া ছাপাখানা আইন এর ১২ ধারা অনুসারে প্রকাশক ছাড়া পত্রিকা প্রকাশ করা যায় না। এ অবস্থায় পত্রিকা প্রকাশ সঙ্গত হবে না।"
বৈধ প্রকাশক না থাকার অভিযোগে সরকার গত ১ জুন আমার দেশের প্রকাশনা বন্ধ করে দেয়।
এরপর গত ১০ জুন দৈনিক আমার দেশ এর প্রকাশনা বাতিলে সরকারি সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। পাশাপাশি প্রকাশক হওয়ার জন্য পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের করা আবেদন খারিজের আদেশও স্থগিত করে আদালত।
এছাড়া প্রকাশনা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না
bdnews24