২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ থেকে ৭ আগস্ট সিপিবির দেশব্যাপী পদযাত্রা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আগামী ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2010, 02:44 PM

Updated : 25 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আগামী ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে। অবিলম্বে যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার ও ট্রাইব্যুলে তাদের বিচার ত্বরান্বিত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-গ্যাস-পানি সমস্যা সমাধান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জাতীয় নূন্যতম মজুরী নির্ধারণ এবং ১৯৭২ সালের সংবিধানের মূল ভিত্তি পুনঃপ্রতিষ্ঠার দাবিতে সিপিবি এই কর্মসূচি পালন করবে। ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলায় এ কর্মসূচির পালন করা হবে বলে শুক্রবার পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পার্টির সভাপতি মনজুরুল আহসান খান এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক যৌথ বিবৃতিতে বলেন, "মুষ্টিমেয় দালাল-বান্ধব ব্যক্তি ছাড়া দেশবাসী যুদ্ধাপরাধীদের বিচার চায়। যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে জনগণের সংগঠিত আন্দোলনকে আরো জোরদার করতে হবে।" একই সঙ্গে নেতারা ১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-গ্যাস-পানি সমস্যা সমাধান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জাতীয় নূন্যতম মজুরী নির্ধারণের দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/২০৩৮ ঘ.