ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিআের ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে হলে সুশিক্ষা প্রয়োজন। সুশিক্ষা ছাড়া তা সম্ভব নয়। তাই সরকার শিক্ষার ওপর বেশি জোড় দিয়েছে।
এইচএসসি ও সমমানের পরীক্ষা ফলাফল প্রকাশ উপলক্ষ্যে বৃহস্পতিবার বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে শিক্ষার্থী ও অন্যদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি গোপালগঞ্জেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন।
পরীক্ষায় কৃতকার্যদের প্রতি অভিনন্দন জানিয়ে তিনি বলেন, "সুশিক্ষিত জাতি দেশকে উন্নত করতে পারবে। সুশিক্ষা নিশ্চিত করতে বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি জানান, সিলেট সরকারি মহিলা কলেজে ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। সকাল ৯টা ৫৪ মিনিটে সেখানে উপস্থিত সিলেটবাসীর প্রতি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
তিনি আরো বলেন, গত একবছরে জাতীয় পর্যায়ে জরিপ করে দেখা গেছে সিলেট অঞ্চলে স্বাক্ষরতার হার খুব কম। তাই সিলেটে শিক্ষার উন্নয়নের প্রতি বেশি জোড় দিয়েছে সরকার।
কনফারেন্সের শুরুতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন সিলেট জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান ও সিটি মেয়র বদরুদ্দীন আহমদ কামরান। এ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মনির উদ্দিন, সিলেট- ২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা ও সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. নজরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গোপালগঞ্জ প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকাল ১০টায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু সরকারি কলেজ মিলনায়তনে উপস্থিত শিক্ষার্থী ও অন্যান্যদের উদ্দেশ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন।
তিনি বলেন, "ক্ষুধা ও দারিদ্রমুক্ত 'ডিজিটাল বাংলাদেশ' গড়তে নির্বাচনী প্রতিশ্র"তি বাস্তবায়ন করে চলেছি। দেশের বিভিন্ন প্রান্তে ভিডিও কনফারেন্স করাকে 'ডিজিটাল বাংলাদেশ' বাস্তবায়নের কাজের অংশ হিসাবে উল্লেখ করেন তিনি।
তিনি এইচএসসি পরীক্ষায় কৃতকার্যদের অভিনন্দন জানিয়ে বলেন, ভবিষ্যতে তোমাদের আরো ভাল করতে হবে। উন্নত জাতি গড়তে শিক্ষার বিকল্প নেই।
তিনি বলেন, তোমরা যারা এ পরীক্ষায় অকৃতকার্য হয়েছ তাদের হতাশ হওয়ার কিছু নেই। তোমার পড়াশোনার প্রতি আরো মনোযোগী ও যত
bdnews24