২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোশাক কারখানায় বিক্ষোভ

মজুরি বৃদ্ধির দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 03:11 PM

Updated : 25 Aug 2022, 01:48 PM

সাভার, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বৃদ্ধির দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মঙ্গলবার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার 'মদিনা অ্যাপারেলসে' এই বিক্ষোভের ঘটনা ঘটে। শ্রমিক ও পুলিশ জানায়, সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানায় গিয়ে প্রতি পিচ তৈরি পোশাকের মজুরি বাড়ানোর দাবি জানায়। কর্তৃপক্ষ বিষয়টি মালিকের সঙ্গে আলোচনার পর জানানোর কথা বললে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। এরপর কর্তৃপক্ষ কারখানাটি ছুটি দিয়ে দেয়। বিকাল ৪টার দিকে তারা কারখানা ছেড়ে যায়। কারখানাটির শ্রমিক আসাদ, রফিক, জহির, আসমাসহ আরো কয়েকজন অভিযোগ করেন, কর্তৃপক্ষ প্রতিমাসে নির্ধারিত পিচ কাপড়ের মজুরি কম দিয়ে কাজ করিয়ে নেয়। বারবার তাদের এ বিষয়ে জানানো হলেও কর্ণপাত করেনি। বরং শ্রমিকদের নানাভাবে হয়রানি করছে তারা। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে কারখানাটির শ্রমিকরা কর্মবিরতি করে। ছুটি দেওয়ার পর শ্রমিকরা বাড়ি চলে যায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৪ ঘ.