২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ইসলামবিরোধী বইসহ গ্রেপ্তার ৫

ইসলামবিরোধী প্রচারণার অভিযোগে খুলনা নগরীর খালিশপুর এলাকা থেকে শুক্রবার রাতে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 01:04 PM

Updated : 25 Aug 2022, 01:38 PM

খুলনা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলামবিরোধী প্রচারণার অভিযোগে খুলনা নগরীর খালিশপুর এলাকা থেকে শুক্রবার রাতে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান ইসলামবিরোধী বই ও কাগজপত্র। র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের শনিবার সকালে খালিশপুর থানায় সোর্পদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- কাজী আমানুল্লাহ (৮৭), তৈয়বুর রহমান (৭২), মশিউর রহমান (৪০), আব্দুর রউফ (৫০) ও মাহবুবুর রহমান (৫৫)। র‌্যাব-৬ খুলনা ক্যাম্পের মেজর শোয়েব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাবের একটি দল খালিশপুরের নর্থ জোন বি-ব্ল