ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইজেরিয়ার রাজধানী আবুজায় ডি-এইট এর সপ্তম শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে শনিবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে।
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং তিন বাহিনীর প্রধানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
সপ্তম ডি-এইট সম্মেলনে যোগদানের জন্য গত মঙ্গলবার মধ্যরাতের পর ঢাকা থেকে আবুজার উদ্দেশে রওনা করেন প্রধানমন্ত্রী। বুধবার নাইজেরিয়ার স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে তিনি আবুজায় পৌঁছান।
প্রধানমন্ত্রী নাইজেরিয়া যাওয়া ও আসার পথে সৌদি আরবে যাত্রাবিরতি করেন।
বৃহস্পতিবার শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে শেখ হাসিনা ডি-এইট দেশগুলোর মধ্যে কার্যকর বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে শুল্ক ও আধা শুল্ক বাধা অপসারণের আহ্বান জানান।
বাণিজ্যকে উন্নয়নের গুরুত্বপূর্ণ খাত হিসেবে বর্ণনা করে তিনি বলেন, "আমাদের প্রায় ১০০ কোটি মানুষের জন্য একটি সম্মিলিত বাজার থাকলেও বাণিজ্যের চিত্র হতাশাব্যঞ্জক।"
এরপর রাতে এক অনুষ্ঠানে আফ্রিকার দেশগুলোয় বাংলাদেশী পণ্যের বাজার স
bdnews24