ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করছে সেক্টর কমান্ডারস ফোরাম।
সুপ্রিম কোর্ট থেকে শাহাবাগ পর্যন্ত মানববন্ধনের ঘণ্টাব্যাপী এ কর্মসূচি শনিবার বেলা ১১টা শুরু হয়েছে।
সেক্টর কমান্ডারস ফোরামের সঙ্গে সংহতি প্রকাশ করে বিভিন্ন সংগঠন ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে এতে যোগ দিয়েছে।
ফোরাম নেতা ও পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ, জাসদ নেতা হাসানুল হক ইনু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও ম হামিদ, নারী নেত্রী শিরীন আখতার মানবন্ধনে অংশ নিয়েছেন।
মানববন্ধন উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে সংহতি প্রকাশ করে বিভিন্ন শ্রেণীর মানুষ বক্তব্য রাখছেন।
শনিবারের এ কর্মসূচি সম্পর্কে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানববন্ধন সুপ্রিম কোর্ট ভবনের সামনে থেকে শুরু হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, সোহরাওয়ার্দী উদ্যান এবং শিশুপার্কের সামনের ফুটপাথ দিয়ে শাহবাগ পর্যন্ত বি
bdnews24