ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডি-৮ দেশগুলোর মধ্যে কার্যকর বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা গড়ো তোলার লক্ষে শুল্ক ও আধা শুল্ক বাধা অপসারণের আহ্বান জানিয়েছেন।
তিনি বৃহস্পতিবার নাইজেরিয়ার আবুজায় ডি-৮ শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ আহবান জানান।
শেখ হাসিনা বাণিজ্যকে উন্নয়নের গুরুত্বপূর্ণ খাত হিসেবে বর্ণনা করে বলেন, "আমাদের প্রায় একশ কোটি মানুষের জন্য একটি সম্মিলিত বাজার থাকলেও বাণিজ্যের চিত্র হতাশাব্যঞ্জক।"
তিনি বলেন, মান সমন্বয় ও মান পরীক্ষায় অভিন্ন পদ্ধতির অভাব ইত্যাদি কারণে এই প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এসব কারণে শুল্ক ও আধা শুল্ক বাধা বৃদ্ধি পাচ্ছে এবং ডি-৮ দেশগুলোর মধ্যে বাণিজ্য স
bdnews24