২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ট্রাক উল্টে এক ব্যবসায়ী নিহত

জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ফুলবাড়িয়া এলাকায় শুক্রবার দুপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই এক ব্যবসায়ী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2010, 09:20 AM

Updated : 25 Aug 2022, 01:11 PM

জামালপুর, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ফুলবাড়িয়া এলাকায় শুক্রবার দুপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত বাবুল হোসেন (৪০) জামালপুর সদরের কলতাপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে। সরিষাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাবনা থেকে জামালপুরগামী একটি পেঁয়াজ ভর্তি ট্রাক ফুলবাড়িয়া এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ট্রাকের ওপরে থাকা পিঁয়াজ ব্যবসায়ী বাবুল ট্রাকের নিচে পরে ঘটনাস্থলেই মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৫১০ঘ.