২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিমতলীর অগ্নিকাণ্ডে আরো ১ জনের মৃত্যু

পুরান ঢাকার নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ ববিতা বর্মন (১৮) মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 06:23 PM

Updated : 25 Aug 2022, 01:06 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ ববিতা বর্মন (১৮) মারা গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ন'টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ববিতা বর্মনের মা কল্পনা বর্মন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৪২ নবাবকাটরার মামার বাসায় থেকে পড়াশুনার জন্য ডাকা এসেছিল ববিতা। ববিতার বাড়ি নেত্রকোনার কেশবপুরের কমলাকান্দায়। তার বাবার নাম সুকুমার বর্মন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/২৩৫৬ ঘ.