২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত-বিএনপি-আ.লীগ সংর্ঘষে আহত ১৫

সিলেটের কানাইঘাট উপজেলার ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ১৫ আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 01:55 PM

Updated : 25 Aug 2022, 01:08 PM

সিলেট, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কানাইঘাট উপজেলার ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ১৫ আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাছবাড়ি এলাকায় এই সংঘর্ষ হয়। এ ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কানাইঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাছবাড়ি আইডিয়াল কলেজে বৃহস্পতিবার ছাত্রলীগের বাধার মুখে কর্তৃপক্ষ নবীন বরণ অনুষ্ঠান স্থগিত করে। এ নিয়ে দুপুরে গাছবাড়ি বাজারে জামায়াতের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে ছাত্রলীগ কর্মীদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে জামায়াতের সঙ্গে স্থানীয় বিএনপি কর্মীরা যোগ দেয়। সংঘর্ষের সময় গাছবাড়ি বাজারে আওয়ামী লীগের দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন কার্যালয় ভাংচুর করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা। এসআই জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে। এরা এখন পর্যন্ত থানা হেফাজতে আছে। তিনি জানান, আহতদের মধ্যে হামজা হেলাল, মাসুদ রানা, আবদুল্লাহ, শাহিন ও শহিদকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তারা কোন দলের নেতাকর্মী সেটা জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯৪৩ ঘ.