২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ভুয়া পুলিশ আটক

দুই হুন্ডি ব্যবসায়ীকে অপহরণের সময় রাজধানীর শনির আখড়া এলাকায় দুই ভুয়া পুলিশ আটক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 06:38 PM

Updated : 25 Aug 2022, 01:03 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই হুন্ডি ব্যবসায়ীকে অপহরণের সময় রাজধানীর শনির আখড়া এলাকায় দুই ভুয়া পুলিশ আটক হয়েছে। এ সময় হুন্ডি ব্যবসায়ীদের কাছ থেকে ৩০ লাখ টাকা উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের ওয়ারী জোনের উপকমিশনার তওফিক মাহবুব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকাল ৪টায় ফকিরাপুল এলাকায় ৩০ লাখ টাকাসহ সোহাদ ও রাসেল নামে দুই হুন্ডি ব্যবসায়ীকে ফতুল্লা থানার পুলিশ পরিচয়ে আটক করে আরিফুল (৩৫) ও মো. নিয়ামত (৩৫) নামে দুই ব্যক্তি। এরপর ওই দু'জনকে তারা একটি মাইক্রোবাসে তুলে ফতুল্লার উদ্দেশে রওনা দেয়। শনির আখড়া এলাকায় পৌঁছুলে তাদের গাড়িটি বন্ধ হয়ে যায়। এ সময় সোয়াদ ও রাসেল চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন পুলিশ পরিচয়দানকারী ওই দুই ব্যক্তিকে আটক করে। পরে তাদের যাত্রাবাড়ী থানায় নিয়ে যাওয়া হয় বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/ডিডি/এইচএ/০০২০ ঘ.