২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি ভবনের ছাদের পলেস্তারা ধসে আহত ৩

জেলার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনের ছাদের পলেস্তারা ধসে তিনজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 03:16 PM

Updated : 25 Aug 2022, 01:04 PM

নোয়াখালী, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনের ছাদের পলেস্তারা ধসে তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- ভূমি কার্যালয়ের সহকারী আবদুল গফুর (৫৪) এবং খাজনা দিতে আসা সানাউল্লাহ (৭০) ও আব্দুল হক (৪৫)। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ। তিনি সাংবাদিকদের বলেন, দুপর ১টার দিকে হঠাৎ করে ভবনের ভূমি কার্যালয়ের কক্ষের ছাদের পলেস্তারা ধসে পড়ে। এ সময় তার ও সচিবের কক্ষের কিছু অংশের পলেস্তারাও ধসে পড়ে। এ ঘটনার পর থেকে ভূমি অফিসসহ ইউনিয়ন পরিষদ ভবনের অন্যান্য কক্ষে কাজ বন্ধ রয়েছে। ওবায়েদ উল্লাহ বলেন, ১৯৬৩ সালে এ ভবনটি নির্মানের পর ইতোমধ্যে তিনবার সংস্কার করা হয়েছে। ভবনটি অনেকদিন থেকেই ঝুকিপূর্ণ। বিষয়টি বার বার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে জানানোর পরও কোনো কাজ হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১১৩ ঘ.