২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 02:36 PM

Updated : 25 Aug 2022, 01:04 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকের একজন রক্ষী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের বুধবার রাত পৌনে ৮টায় কারাগারে নেওয়া হয়। এর আগে আদালত তিনটি থানায় তাদের বিরুদ্ধে দায়ের করা মোট ৫টি মামলায় ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করে। এরপরই তাদের বিশেষ প্রহরায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। পল্টন থানায় মোট তিনটি মামলায় তিনজনকে তিনদিন করে মোট ৯দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এব্যাপারে থানার ওসি শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত তাদের আবেদনের প্রেক্ষিতে রিমান্ড মঞ্জুর করেছে। সুবিধামত সময়ে পর্যায়ক্রমে তাদের এনে জিজ্ঞাসাবাদ করা হবে। রমনা থানার ওসি শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজধানীর একাধিক থানার আবেদনের প্রেক্ষিতে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এরই মধ্যে সুবিধামত সময়ে তাদের এনে জিজ্ঞাসাবাদ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/২০৩২ ঘ.