২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০তম বিসিএস: প্রিলিমিনারী পরীক্ষা ৩০ জুলাই

৩০তম বিসিএস এর প্রিলিমিনারী পরীক্ষা আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 12:45 PM

Updated : 25 Aug 2022, 01:01 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০তম বিসিএস এর প্রিলিমিনারী পরীক্ষা আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "আগামী ৩০ জুলাই সকাল ১০টায় ছয়টি বিভাগীয় শহরের বিভিন্ন কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।" বিভাগগুলো হচ্ছে- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল। প্রায় এক লাখ ৪৮ হাজার আবেদনকারী পরীক্ষায় অংশ নেবেন বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/ডিডি/এইচএ/১৮৩৫ ঘ.