২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন এলাকায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই কনস্টেবল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 09:48 AM

Updated : 25 Aug 2022, 01:02 PM

চট্টগ্রাম, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন এলাকায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই কনস্টেবল। নিহত ফেরদৌস আলমের (২৮) বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। তিনি চান্দগাঁও থানায় উপসহকারি পুলিশ পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। আহতরা হলেন কনস্টেবল শহিদুল্লাহ ও আবুল কালাম আজাদ। পুলিশ জানায়, শহিদুল্লাহকে হলি ক্রিসেন্ট ও আবুল কালাম আজাদকে দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চান্দগাঁও থানার ওসি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক জানান, রাতে টহল ডিউটি শেষে সিএনজি স্টেশনে গ্যাস ভরতে যাওয়ার পথে ভোর ৫টার দিকে ওই পুলিশ কর্মকর্তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাকে পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এতে তাদের রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে এএসআই ফেরদৌস মারা যান।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/আরএ/১৫৪৭ঘ.