২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 01:36 PM

Updated : 25 Aug 2022, 12:57 PM

সিলেট, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে একলাখ টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচবছর করে বিনাশ্রম কারাভোগ করতে হবে। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক মো. মনজুরুল হক খান এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন- জেলার বালগঞ্জ উপজেলার পীরপুর গ্রামের গেন্দু মিয়া। তিনি বর্তমান পলাতক আছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- একই গ্রামের আব্দুর রহিম, তার স্ত্রী হাওয়ারুন্নেছা, আব্দুল কাদির ও ছিলিক মিয়া। এদের মধ্যে হাওয়ারুন্নেছা পলাতক রয়েছেন। মামলার নথি থেকে জানা যায়, ২০০০ সালের ১৭ আগস্ট পীরপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মনিরুল আমিন সুজেল (১৫) নামের একজন খুন হন। ওই দিন নিহতের বাবা আব্দুল লতিফ বাদী হয়ে বালাগঞ্জ থানায় ২৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। ২০০১ সালের ১০ এপ্রিল অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৬ জনকে মুক্তি দেওয়া হয়। মামলা চলাকালে দু'জনের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯২১ ঘ.