২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে গণ পিটুনিতে দুই ডাকাতের মৃত্যু

মানিকগঞ্জের ঘিওর উপজেলার গোয়ালডাঙ্গী গ্রামে গণপিটুনিতে সোমবার সকালে দুই ডাকাত মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 09:34 AM

Updated : 25 Aug 2022, 12:58 PM

মানিকগঞ্জ, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- মানিকগঞ্জের ঘিওর উপজেলার গোয়ালডাঙ্গী গ্রামে গণপিটুনিতে সোমবার সকালে দুই ডাকাত মারা গেছে। আহত হয়েছে অপর তিন ডাকাত। নিহতরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তাড়াইল গ্রামের ওমর আলী (২৫) ও সুমন (২৮)। আহতরা হলেন- মাদাবীপুরের শিবচর উপজেলার নান্নু মিয়া (৩২), রাজৈর উপজেলার আবদুল (২৪) ও ফরিদপুরের ভাঙা উপজেলার ফারুক (২৬)। পুলিশ তাদের কাছ থেকে ডাবল ব্যারেলের একটি গুলি ভর্তি বন্দুক, একটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করেছে। ঘিওর থানার ওসি আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ১টার দিকে ১০/১২ জনের স্বশস্ত্র ডাকাতদল গোয়ালডাঙ্গী গ্রামের জিন্নত আলীর বাড়িতে হানা দেয়। এসময় ওই বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ৫ ডাকাতকে ধরে পিটুনি দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে সোমবার সকাল ১০টার দিকে দুই ডাকাত মারা যায়। এ ব্যাপারে ঘিওর থানায় পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৫১৮ঘ.