২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সোমবার সকালে বজ্রপাতে দুইজন মারা গেছে। আহত হয়েছে আরো চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 08:51 AM

Updated : 25 Aug 2022, 12:58 PM

বগুড়া, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সোমবার সকালে বজ্রপাতে দুইজন মারা গেছে। আহত হয়েছে আরো চারজন। নিহতরা হলেন- দেলোয়ার হোসেন (২৫) ও আব্দুল জলিল (৩৫)। আহতরা হলেন- মাজেদুল (৩৫), বাসেরুল (৫০), নজরুল ইসলাম (২০) ও ইউনুস আলী (৩০)। আহত ও নিহত সবার বাড়ি পার আতলাই গ্রামে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক কামরুল আহসান জানান, আহত মাজেদুল, বাসেরুল, নজরুল ও ইউনুসের চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শী আরিফিন হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০ টার দিকে ওই ছয়জন তাদের জমি চাষ করছিল। এ সময় বজ্রপাতে আহত হয়ে দেলোয়ার ও জলিল ঘটনাস্থলেই মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৪৩২ঘ.