২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিবিরের দুইশ' নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বৃহস্পবিার রাতে শিবিরের মিছিল ও বোমাবাজির ঘটনায় মতিহার থানায় একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2010, 05:05 PM

Updated : 25 Aug 2022, 12:46 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বৃহস্পবিার রাতে শিবিরের মিছিল ও বোমাবাজির ঘটনায় মতিহার থানায় একটি মামলা হয়েছে। শুক্রবার থানার উপ-পরিদর্শক সেলিম রেজা বাদী হয়ে করা এই মামলা করেন। এতে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক ও বিভিন্ন হলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০-২০০ নেতাকর্মকে আসামি করা হয়েছে। গত ৮ ফেব্র"য়ারি রাতে হলে হলে শিবিরের সশস্ত্র হামলায় ছাত্রলীগের এক কর্মী খুন এবং পুলিশসহ ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মী আহত হয়। এসব ঘটনায় ওই সময় মতিহার থানায় ১৪টি মামলা হয়। এরপর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ রয়েছে। কিন্তু বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে শিবির নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল করে। মিছিল থেকে ১০-১২টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এরপরই তারা ক্যাম্পাস ত্যাগ করে। শুক্রবারের মামলার আসামিরা হলেন- রাবি শাখা শিবিরের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, শাহ্ মখদুম (এসএম) হলের সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক আহাদ আলী, সৈয়দ আমীর আলী হলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, শহীদ শামসুজ্জোহা হলের সভাপতি মুজহিদ, সোহরাওয়ার্দী হলের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক তাফসির আহমেদ, মাদার বখ্শ হলের সভাপতি মাহাবুবর রহমান ও সাধারণ সম্পাদক মামুন, জিয়াউর রহমান হলের সভাপতি মাইনুল ইসলাম, হবিবুর রহমান হলের সভাপতি আমিনুল ইসলাম, জোহা হলের শিবির কর্মী সজিব আলী, ইসলামিক স্টাডিজ বিভাগের মারুফ বিল্লাহ ও সাইফুদ্দিন ইয়াহিয়া, আইন বিভাগের সিহাব ও বাপ্পি, মার্কেটিংয়ের সুমন গাজী, আরবি বিভাগের আরাফাত, শিবির কর্মী হাবিবুল্লাহ মাসুম এবং স্থানীয় শিবিরকর্মী হামিম। মতিহার থানার সহকারী উপপরিদর্শক মোকসেদ আলী জানান, মামলায় অবৈধ দলবদ্ধ হয়ে আইন-শৃঙ্খলার বিঘ