২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাস উল্টে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয় অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2010, 12:18 PM

Updated : 25 Aug 2022, 12:47 PM

ঝিনাইদহ, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাস উল্টে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয় অন্তত ১০ জন। শুক্রবার দুপুরে উপজেলার ফুলবাড়ি এলাকায় ঝিনাইদহ-যশোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত নার্গিস পারভীন (২৪) ব্যবস্থাপনা বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন।