ঢাকা, জুন ২৪ (বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবর থানা এলাকার নবোদয় হাউজিংয়ের একটি প্লট থেকে বৃহস্পতিবার সকালে ছয় বছরের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে।
নিহত সামীউল আজিমের বাবার নাম কে এম আজিম। তার বাসা নবোদয় হাউজিংয়ের ৮ নম্বর রোডের ৭ নম্বর বাড়ির পাঁচতলায়।
স্থানীয় একটি স্কুলের নার্সারির ছাত্র ছিলো আয়শা হুমায়রা ও কে এম আজিম দম্পতির একমাত্র সন্তান সামীউল।
তার মা হুমায়রার পরকীয়া সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।
জিজ্ঞাসাবাদের জন্য দুপুর আড়াইটার দিকে আজিম-হুমায়রা দম্পতিকে আদাবর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সামীউলের লাশটি উদ্ধার করার সময় তার মাথা একটি বস্তার ভেতরে ঢোকানো এবং পা বাইরের দিকে ছিলো বলে জানিয়েছেন আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) ছবিরউদ্দিন শিকদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সামীউলদের বাসার ২০০ গজ দূরে একটি খালি প্লট থেকে সকাল সাড়ে ৯টার দিকে তার লাশটি উদ্ধার করা হয়।
এস আই ছবিরউদ্দিন জানান, গত ২২ জুন বিকালে বাসার সামনে খেলার সময় সামীউল নিখোঁজ হয়। এরপর তার বাবা ব্যবসায়ী আজিম এ ব্যাপারে থানায় একটি অভিযোগ জানিয়েছিলেন।
সামীউলের মুখে রক্তের দাগ রয়েছে উল্লেখ করে তিনি জানান, তার মৃত্যুর কারণ উদঘাটনে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ছয়তলা ওই বাড়ির দারোয়ান বাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৯ জুন রাত ১০টার দিকে সামীউলের মা হুমায়রা খুব কৌশলে আরিফ নামের একটি ছেলেকে বাসায় নিয়ে যান। ছেলেটি ২০ জুন রাত পৌনে ৮টার দিকে বাসা থেকে বেরিয়ে যাচ্ছিলো। তখন তাকে আটক করা হয়। এরপর সামিউলের মা তাকে সিডি সারার মিস্ত্রি পরিচয়ে ছাড়িয়ে দেন।
কী কৌশল নিয়েছিলেন হুমায়রা
bdnews24