২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর এলাকায় বুধবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে দুই জন। আহত হয়েছে কমপক্ষে আট জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 09:25 AM

Updated : 25 Aug 2022, 12:17 PM

দিনাজপুর, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর এলাকায় বুধবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে দুই জন। আহত হয়েছে কমপক্ষে আট জন। নিহতরা হলো- বাসের চালক কাশেম (৪০) এবং ট্রাকের চালক রাজ্জাক (৪০)। নবাবগঞ্জ থানার ওসি খালিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৬ টার দিকে বাজিতপুর এলাকায় ঢাকা থেকে দিনাজপুরগামী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই চালক নিহত হয়। আহতরা হলো- ট্রাকের হেলপার সুভাস (২৬), জিয়াউর রহমান (৩৫), রোমান (৩৫), আলম হোসেন (২৮), শহিদুল ইসলাম (৩৫), আইরিন (২৫), বাহাদুর (২৫) ও বিপুল (৩০)। তাদেরকে স্থানীয় দলারদরগা কেএইচ মেমোরিয়াল হাসপাতাল ও বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৫২৫ঘ.