২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ অস্ত্র উদ্ধারে ঢাকায় বিশেষ অভিযান শিগগিরই

অবৈধ অস্ত্র উদ্ধারে রাজধানীতে শিগগিরই বিশেষ অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 02:30 PM

Updated : 25 Aug 2022, 12:12 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ অস্ত্র উদ্ধারে রাজধানীতে শিগগিরই বিশেষ অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হক। মঙ্গলবার বিকালে মাসিক ক্রাইম কনফারেন্স শেষে তিনি বলেন, "মে মাসে অস্ত্র উদ্ধার ছাড়াও মাদক নিয়ন্ত্রণ ও অন্যান্য ক্ষেত্রে পুলিশ সফল ছিল। অবৈধ অস্ত্র উদ্ধারে ৩/৪ দিনের মধ্যে রাজধানীতে বড় ধরনের অভিযান শুরু করা হবে।" গত মাসের অপরাধের চিত্র তুলে ধরে ডিএমপি কমিশনার জনান, এপ্রিল মাসের তুলনায় মে মাসে মামলার সংখ্যা ৬৭টি কমেছে। এছাড়া ২০০৯ সালের মে মাসের তুলনায় ৩৪৪টি মামলা কম দায়ের হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শহিদুল হক বলেন, "আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের রিমান্ড আইনি প্রক্রিয়ায় হয়েছে। তিনি একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে নির্যাতনের প্রশ্নই ওঠেনা । তাকে নির্যাতন করা হয়েছে বলে যারা দাবি করছে, তারা না জেনে বা ভুলবশত এটা করছে।" রিমান্ডে মাহমুদুর রহমানকে অজ্ঞাতনামা ব্যক্তিরা জিজ্ঞাসাবাদ করছে-এমন অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন পুলিশ কমিশনার। আদালতে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক নিজেও তাকে নির্যাতনের অভিযোগ করেছেন- ডিএমপি কমিশনারকে পাল্টা প্রশ্ন করা হলে তিনি বলেন, আত্মপক্ষ সমর্থনের জন্য আদালতে অনেকে অনেক কথাই বলেন। উনি তো আরও কত কথাই বলেছেন। মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান প্রসঙ্গে পুলিশ কমিশনার জানান, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকাসক্তি বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে এক্ষেত্রে 'জিরো টলারেন্স' নীতি অবলম্বন করা হবে। কোনোভাবেই এ ধরনের অপরাধ সহ্য করা হবে না। স