ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার লাইসেন্সবিহীন কেমিক্যাল ব্যবসায়ী অহিদুল্লাহ মজুমদার অহিদের বিরুদ্ধে মামলা করেছে দমকল বাহিনী।
মঙ্গলবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা করেন দমকল বাহিনীর ওয়্যার হাউসের পরিদর্শক এনায়েত হোসেন।
মুখ্য মহানগর হাকিম আদালতের পেশকার সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার বিকাল ৩টার পরে মামলাটির শুনানি গ্রহণ করবেন। 'অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন ২০০৩'-এর ১৭ ধারায় এ মামলাটি দায়ের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এসএএ/১৬২২ঘ.
bdnews24