কক্সবাজার, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহণের একটি বাসে যাত্রীবেশে ডাকাত দল ডাকাতি করেছে।
ডাকাতদের হামলায় কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। এদের মধ্যে চারজন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাদের নাম জানা যায়নি।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন জানান, হানিফ পরিবহনের বাসটি রোববার রাত সাড়ে ৯ টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল। যাত্রীবেশে চার ডাকাত ওই বাসে ওঠে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রামু উপজেলার জোয়ারিয়ানালার কাছে মামুন মিয়ার বাজারের কাছে পৌঁছালে চলন্ত বাসটি থামিয়ে ডাকাত দল যাত্রীদের ওপর হামলা চালায়। তারা যাত্রীদের মারধর করে নগদ টাকা এবং স্বর্ণালংকার নিয়ে যায়।
এই ঘটনায় মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৮১২ ঘ.
bdnews24