২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুহুরী নদীর বাঁধে ভাঙন

দু'দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বাঁধের বেশকিছু অংশ ভেঙে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 03:50 PM

Updated : 25 Aug 2022, 11:41 AM

ফেনী, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বাঁধের বেশকিছু অংশ ভেঙে গেছে। ফুলগাজী উপজেলার উত্তর বরইয়া এলাকায় শনিবার সকালে বাঁধের ২৫/৩০ ফুট ভেঙে বহু এলাকা প্লাবিত হয়েছে। বাঁধের আরো ৪/৫ জায়গায় ফাটলও দেখা দিয়েছে বলে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরোয়ার হোসেন জানিয়েছেন। ইউএনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় আমজাদের হাটের গোহিরনামীয় ছড়ার পাঁচটি পয়েন্টে ১৫০ ফুট ভেঙে নদীর পানি ফসলি জমিতে প্রবেশ করছে। এতে ফুলগাজী সদর ও মুন্সিরহাট ইউনিয়নের বহু এলাকা প্লাবিত হয়েছে। আরো বৃষ্টি হলে এবং ভারতের উজান থেকে পাহাড়ি ঢল আসা অব্যাহত থাকলে আশপাশের এলাকার বাড়িঘরে পানি ঢোকার আশঙ্কা রয়েছে। সদর ইউনিয়নের উত্তর বরইয়া এলাকার নুরুল আমিন জানান, তার বাড়িসহ আশপাশের বাড়িগুলো যেকোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজিদুর রহমান সরদার শনিবার সন্ধ্যায় জানান, মুহুরী নদীর পানি বিপদসীমা বরাবর প্রবাহিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৫ ঘ.