চট্টগ্রাম, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবিএম মহিউদ্দিন চৌধুরীর সমর্থনে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরপরই জাতীয় পার্টির মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন দলীয় কর্মীরা পণ্ড করে দিয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম নগরীর চন্দনপুরায় দলীয় কার্যালয়ে এ সম্মেলন ডাকেন জার্তীয় পার্টির (এরশাদ) মেয়র প্রার্থী সোলায়মান আলম শেঠ।
সংবাদ সম্মেলনে মহিউদ্দিন চৌধুরীর সমর্থনে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে দলীয় কর্মীরা 'মানি না, মানি না' বলে হইচই ও ভাংচুর শুরু করেন।
কার্যালয়ে চেয়ার ছোড়াছুড়ির পর তারা রাস্তায় নেমে বিক্ষোভ করেন।
সোলায়মান শেঠ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২০২২ ঘ.
bdnews24